সারাদেশ
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এবং মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
নোয়াখালীতে রেলস্টেশনের জায়গা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আবদুর রহিম, নোয়াখালী
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এবং মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
এ সময় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা এবং নোয়াখালী পৌরসভার মাইজদী কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সরকারি সম্পত্তি উদ্ধার করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর