পায়রা বন্দরে নৌ-নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব।
ৱসেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বন্দরের আশপাশের নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কমার্শিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরী। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদসহ স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নৌযান দুর্ঘটনায় করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মহিপুরের সাধারণ জেলেদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
১২২ বার পড়া হয়েছে