সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৫১ হাজার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যু হয়েছে ৩ শিশুর, আর হামের উপসর্গে মারা গেছে আরও ৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার তাদের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত) এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৭ জন শিশু। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮৭৭ জন শিশু।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০