সর্বশেষ

রাজনীতি

হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে সিপিবির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে হাম (মিজলস) মহামারীতে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার সকালে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে আগামী ১৯ মে’র মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচি ও ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

সমাবেশে বক্তারা হামে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন। এ সময় তারা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সমাবেশে বলেন, “তথ্য বের হচ্ছে, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তারা নাকি ৪১ হাজার ৪০০ কোটি ৭ কোটি টাকা স্বাস্থ্য খাতে রেখে গিয়েছিল। তাহলে টিকা কিনতে তো অসুবিধার কথা না। কিন্তু তা হলো না কেন? কারণ তিনি (ড. ইউনূস) ব্যস্ত ছিলেন গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোন নিয়ে কীভাবে সরকারের থেকে আরও সুবিধা নেওয়া যায়, নিজের ট্যাক্স ফাঁকি মওকুফ, নিজের নামে অনিয়ম ও মামলা প্রত্যাহার এবং কীভাবে ইউনিভার্সিটি নেওয়া যায়—এসব নিয়ে।”

তিনি আরও বলেন, “নূরজাহান নামে একজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পত্রপত্রিকায় দেখেছি, তিনি নাকি তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তারা ইউনিসেফের টিকা কেনেননি। সাংবাদিকরা এর কারণ খুঁজে বের করেছে। এখন শোনা যাচ্ছে, ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে নাকি কমিশন পাওয়া যেত না, তাই কেনা হয়নি। আমি ধিক্কার জানাই এবং এই সরকারের কাছে দাবি করি, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা সরকারের কড়া সমালোচনা করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড রাগীব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষসহ অনেকে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন