সর্বশেষ

সারাদেশ

পাবনায় মার্কেট পজিশন নিয়ে সংঘর্ষে আহত অন্তত ১০

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১৩ মে, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার মালিগাছা ইউনিয়ন পরিষদের নবনির্মিত মার্কেটের পজিশন (দোকান বরাদ্দ) নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ব্যবসায়ীরা জানান, টেবুনিয়া বাজার জামে মসজিদের সামনে পুরোনো মালিগাছা ইউনিয়ন পরিষদ ভবন ভেঙে সেখানে নতুন ইউনিয়ন পরিষদের মার্কেট নির্মাণ করা হয়। নবনির্মিত এই মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে শুরু থেকেই বিরোধে জড়িয়ে পড়েন মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী।

অভিযোগ রয়েছে, মার্কেটের নকশা প্রকাশ না করা, পজিশন ক্রেতা ও পূর্বের দোকান মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং কৌশলে পজিশন কমিয়ে কোটি টাকার বিনিময়ে দোকান বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব অভিযোগকে কেন্দ্র করেই মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, তার বিরুদ্ধে একটি পক্ষ সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দাবি করেন, ইউপি মার্কেট স্থানীয় সরকারের নিয়মনীতি অনুসরণ করেই নির্মাণ করা হচ্ছে। যারা পজিশন কিনেছেন এবং যারা পুরোনো মার্কেটের দোকান মালিক, তাদেরকে সরেজমিন ও বাস্তবতার আলোকে পজিশন বুঝিয়ে দেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম করা হয়নি বলেও তিনি জানান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন