সর্বশেষ

জাতীয়

লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১১ মে, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষীদের স্বার্থ সুরক্ষায় সরকার উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষীদের জীবনমান উন্নয়ন বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে লবণ উৎপাদনের প্রকৃত খরচ নির্ধারণে কাজ শুরু করেছে, যাতে চাষীরা তাদের শ্রমের যথাযথ মূল্য পান। একইসঙ্গে দেশের শিল্প ও ভোজ্য লবণের চাহিদা পর্যালোচনা করে আমদানির প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের কোনো অঙ্গরাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত বা রাজনৈতিক পরিবর্তন তাদের অভ্যন্তরীণ বিষয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে না।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী জানান, অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি নিয়মিত নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্য প্রসঙ্গে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই পুরনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিস্থিতির সত্যতা বা বাংলাদেশে এর প্রভাব পড়ার মতো তথ্য সরকারের কাছে নেই।

তিনি জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন