সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৩ মে, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকার বসুয়া মৌজার আরএস-৭৬, দাগ নং-৫০২ এর ০৩৩০ শতাংশ জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী ও তার বোন হেনার বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দাশপুকুর এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজপাড়া থানাধীন আলীগঞ্জ বাথানপাড়া এলাকার মৃত মাসদার আলীর ছেলে মুজদারের পক্ষে তার ছেলে জাফর আলী। তিনি অভিযোগ করে বলেন, মৃত আরজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২) ও মেয়ে হেনা (৩৯) দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি দখল করে রেখেছেন। মোহাম্মদ আলী হড়গ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি বলেও উল্লেখ করেন তিনি।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখেছেন অভিযুক্তরা। জমি উদ্ধারের জন্য থানায় অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন ভুক্তভোগীরা।

জাফর আলী আরও বলেন, গত দুই বছর ধরে অভিযুক্তরা জোরপূর্বক জমি ভোগদখল করে আসছেন। জমি বুঝে নিতে গেলে মোহাম্মদ আলী ও তার সহযোগীরা তৎকালীন সরকারের ভয় দেখিয়ে মারধর ও জেলে পাঠানোর হুমকি দিতেন। এখনও সেই ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, মোহাম্মদ আলী বিভিন্ন সময় থানার ওসি থেকে শুরু করে এমপি-মন্ত্রী পর্যন্ত সবাইকে ‘পকেটে রাখেন’ বলে হুমকি দিতেন এবং কোনোদিন জমি বুঝিয়ে দেবেন না বলেও জানাতেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জমি নিয়ে বেশি কথা বললে পরিবারের সদস্যদের টুকরা টুকরা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এসব কারণে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে এতদিন তারা কোনো বিরোধে জড়াননি বলে জানান ভুক্তভোগীরা।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর ২০২৪ তারিখে সার্ভেয়ার নিয়ে জমি মাপজোক করে বুঝিয়ে দিতে গেলে অভিযুক্ত দুইজনসহ অজ্ঞাতনামা কয়েকজন হাসুয়া নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভূমি দস্যুদের কবল থেকে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুজদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন