সর্বশেষ

গণমাধ্যম

ডিআরইউ ক্রীড়া উৎসবে দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন, রানার্সআপ জাহিদুজ্জামান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ মে, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬’ শনিবার (৯ মে) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। উৎসবের প্রথম দিনেই ঢাকা দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয় দাবা প্রতিযোগিতা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও উপসচিব মো. আমিনুল এহসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাবা শুধু বুদ্ধির খেলা নয়, এটি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ারও খেলা। একই সঙ্গে শারীরিক সুস্থতাও এর জন্য গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ডিআরইউর এই আয়োজন ভবিষ্যতে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণেই প্রতিবছরের মতো এবারও ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।

ডিআরইউ সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম বলেন, সাংবাদিকদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফুটবল ডটকমের মোরসালিন আহমেদ। রানার্সআপ হন দেশ টেলিভিশনের জাহিদুজ্জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন ডিআরইউর সাবেক সভাপতি ও গ্রিন ওয়াচের রফিকুল ইসলাম আজাদ।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন