সর্বশেষ

সারাদেশ

সিংড়ার চৌগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের চাপায় তরুণীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় লেবু খাতুন (২২) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লেবু খাতুন পাশের নন্দীগ্রাম উপজেলার ছোট দেরাহাল গ্রামের ভ্যানচালক রিপনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, রিপন ভ্যানে করে স্ত্রীসহ নন্দীগ্রাম থেকে চৌগ্রাম এলাকায় তার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় ভ্যানে থাকা লেবু খাতুন ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন