সর্বশেষ

সারাদেশ

পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর নজরদারি: প্রতিমন্ত্রী টুকু

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কোরবানির পশুর হাট ও পশুবাহী যানবাহনে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহীদ মারুফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকায় বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না। তিনি আশা প্রকাশ করেন, দেশীয় খামারিরাই কোরবানির পশুর চাহিদা পূরণে সক্ষম হবেন।

পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি হাটে ভেটেরিনারি চিকিৎসক দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। এছাড়া সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

পরে তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলার উদ্বোধন করেন। টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্তসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন