সর্বশেষ

সারাদেশ

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান বিএমইউ উপাচার্যের

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত দুই দশকে সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়কে প্রশ্রয় দেওয়ার কারণে দেশের একটি বড় অংশের তরুণ প্রজন্ম বিপথে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত ২০ বছরে যারা সন্ত্রাস, বেয়াদবি ও অপরাধকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি প্রজন্মকে ধ্বংস করেছে। এর ফলে সমাজে মাদক, কিশোর গ্যাং ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।” সমাজকে নিরাপদ ও মানবিক করতে এখনই কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, “অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন। আইন তার নিজস্ব গতিতে চলবে।”

চরাঞ্চলকে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শিশু থেকে বৃদ্ধ—সবাই যেন রাতেও নিরাপদে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই কাজ করতে হবে।

মাদক নির্মূলে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় মাদকের আড্ডা বা ঘাঁটি শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

করিমপুর পাবলিক ইনস্টিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন