সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জের আকাশে রহস্যময় আলোর ঝলক, জনমনে কৌতূহল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৯ মে, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় আলোর ঝলকানি। শুক্রবার সন্ধ্যায় কয়েক দফায় আকাশে দেখা যাওয়া এই অদ্ভুত আলো ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোর বিভিন্ন ছবি ও ভিডিও।

জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া, বিজয়পাশা ও পাইকান্দি এলাকার আকাশে হঠাৎ করেই উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই আলোর উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় যুবক বাঁধন জানান, ইন্টারনেটের কাজ করার সময় হঠাৎ আকাশে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। বিষয়টি তাকে বিস্মিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। পূজা নামে এক ব্যবহারকারী জানতে চান, “এটা আসলে কী হতে পারে?” আবার সুশান্ত বণিক নামে আরেকজন লেখেন, “পশ্চিম-দক্ষিণ আকাশে সন্ধ্যায় দেখা যাওয়া আলোটি কী ছিল?”

এদিকে, ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন স্থানীয়রা। কেউ একে প্রাকৃতিক ঘটনা বলছেন, আবার কেউ রহস্যজনক কিছু ঘটনার ইঙ্গিত হিসেবেও দেখছেন।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, “বিষয়টি আবহাওয়া অফিসের রাডারে ধরা পড়েনি। এটি সম্পর্কে বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন। তবে ঘটনাটি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন