সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সমুদ্র উপকূলে রহস্যময় আলোর ঝলক, পর্যটক-স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ৯ মে, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের আকাশে হঠাৎ দেখা গেছে এক রহস্যময় আলোর ঝলক, যা ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর পশ্চিম আকাশে এই অস্বাভাবিক আলোর উপস্থিতি ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছুক্ষণ পর সমুদ্রের দিকের আকাশে উজ্জ্বল সাদা রঙের একটি আলো ভেসে উঠতে দেখা যায়। আলোটি কিছু সময় স্থিরভাবে অবস্থান করে এবং পরবর্তীতে রঙ পরিবর্তনের মতো ঘটনাও লক্ষ্য করা যায়। ধীরে ধীরে সেটি আবার মিলিয়ে যায়।

এই দৃশ্য দেখতে সৈকত এলাকায় ভিড় জমে উৎসুক জনতার। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।

পর্যটনকর্মী জনি আলমগীর বলেন, “প্রথমে মনে হয়েছিল কোনো দূরের জাহাজের আলো। কিন্তু পরে দেখি এটি আকাশের অনেক ওপরে এবং এর রঙও পরিবর্তন হচ্ছিল। এমন দৃশ্য আগে কখনও দেখিনি।”

এ ধরনের রহস্যময় আলোর উৎস কী—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। কেউ একে উল্কাপিণ্ডের আলো, আবার কেউবা অচেনা কোনো মহাজাগতিক ঘটনার ইঙ্গিত বলে ধারণা করছেন।

৩২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন