রাজনীতি
নাটোরে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সবসময়ই অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, দলের যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন কিংবা হামলা-মামলার মুখোমুখি হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি সহযোগিতা নিয়ে দাঁড়াবে।
বিএনপি ক্ষমতায় এলে অসহায় মানুষের পাশে দাঁড়ায়: নাটোরে হুইপ দুলু
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
শনিবার, ৯ মে, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সবসময়ই অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, দলের যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন কিংবা হামলা-মামলার মুখোমুখি হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি সহযোগিতা নিয়ে দাঁড়াবে।
শুক্রবার নাটোর জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য দুস্থ, অসহায় ও নির্যাতিত ৩৩০ জন মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব এবং জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর