সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, পর্যটক-স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শনিবার, ৯ মে, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ দেখা দেওয়া এক রহস্যময় আলোকচ্ছটা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। শুক্রবার সন্ধ্যায় সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় এই অস্বাভাবিক আলোর উপস্থিতি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যা প্রায় ৭টার দিকে আকাশে হঠাৎ একটি উজ্জ্বল লালচে রঙের সরু আলোর রেখা কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হয়। মুহূর্তেই দৃশ্যটি নজর কাড়ে উপস্থিত দর্শনার্থীদের এবং অনেকেই মোবাইল ফোনে তা ধারণ করেন।

ঘটনাটি দেখে প্রথমে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে কেউ কেউ একে উল্কাপিণ্ডের দৃশ্য বলে ধারণা করেন, আবার অনেকে দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্রের আলোকরেখা বলেও মত দেন।

এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে দেখা দেওয়া এ আলোর সঙ্গে কোনো আবহাওয়াগত ঘটনার সম্পর্ক নেই।

অন্যদিকে, ভারতীয় কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি বঙ্গোপসাগর এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে এবং ৬ থেকে ৯ মে পর্যন্ত নির্দিষ্ট আকাশসীমায় সতর্কতামূলক বিধিনিষেধ জারির খবরও প্রকাশিত হয়েছে।

তবে কক্সবাজারের আকাশে দেখা দেওয়া আলোকচ্ছটার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত রহস্য হিসেবেই রয়ে গেছে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন