সর্বশেষ

জাতীয়

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা: পুশইন ঠেকাতে ১৪০ কিমি এলাকায় টহল জোরদার করেছে ৫৯ বিজিবি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত থেকে সম্ভাব্য পুশইন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্কতা বাড়িয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তজুড়ে অতিরিক্ত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৪০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন।

বিজিবি জানায়, কোনো দুর্বৃত্ত গোষ্ঠী যাতে নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন