সর্বশেষ

রাজনীতি

বাগমারায় বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) পবিত্র জুম্মার নামাজ শেষে উপজেলার জামলই হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মরহুমের ছেলে ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু বলেন, “আমি ক্ষুদ্র মানুষ। আল্লাহ তাআলা যদি আমাকে সফল করেন, তাহলে ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে আরও বেশি কাজ করার চেষ্টা করব। সরকারি যেকোনো অনুদান অগ্রাধিকার ভিত্তিতে কুরআনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।”

দোয়া মাহফিল শেষে স্থানীয়রা জানান, জামলই হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে অতীতেও বিভিন্ন ব্যক্তি ও গ্রামবাসী সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে তারা আশাবাদী। তারা আরও বলেন, সাবেক মেয়র মিন্টু মাদ্রাসাটির অন্যতম অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে প্রতিষ্ঠানটির আরও উন্নয়ন হবে বলে তাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামলই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ড. আব্দুল রহিম, মাদ্রাসার ব্যবস্থাপক হাবিবুল্লাহ, তাহেরপুর পৌরসভার স্টাফ ও সড়ক-বাতি পরিদর্শক মো. ওয়াহেদ সরকার, মাদ্রাসার মুহতামিম হাফেজ মিজানুর রহমান, শিক্ষক হাফেজ আশরাফুল ইসলাম, শিক্ষক আতিকুর রহমান, কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আনসার আলী, আব্দুল বাকি, রুহুল আমিন, আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন