সর্বশেষ

সারাদেশ

বরিশালের পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের পতাং বাড়ইকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার অভাব পূরণে একটি পল্লী ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে এ ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

স্থানীয় কৃতি সন্তান এবং নব্বইয়ের গণআন্দোলনের সাবেক ছাত্রদল নেতা, ইতালি বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান খোকন আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সদস্য প্রকৌশলী মহিউদ্দিন সিকদার মনজু, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী মোকলেছুর রহমান (মঈন), ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু জাফর ছালে খান, বাকেরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মির্জ্জা রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তব্যে মো. খলিলুর রহমান খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই তিনি নিজ উদ্যোগে ৫০ শতাংশ জমির ওপর এই ক্লিনিক নির্মাণ করছেন।

তিনি আরও জানান, গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক মানুষ যাতে প্রাথমিক চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিনিকটি চালু হলে স্থানীয়রা সহজেই প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি নারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি এখানে বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থাও থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো স্থায়ী চিকিৎসাকেন্দ্র না থাকায় তারা সমস্যায় ছিলেন। পল্লী ক্লিনিকটি চালু হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন