সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডিবির অভিযান: বিদেশি একনলা বন্দুক উদ্ধার, আটক আসামির দেওয়া তথ্যে অগ্রগতি

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় রিমান্ডে থাকা এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ জানায়, সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে বৃহস্পতিবার (৭ মে) দিনগত রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল একই এলাকার সুখচর গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। ওই সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, ৩৬ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় বর্তমানে জাহাঙ্গীর হোসেন পাঁচ দিনের পুলিশ রিমান্ডে ডিবি হেফাজতে রয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই নতুন করে এ অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন