সর্বশেষ

সারাদেশ

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরফকল চালু, মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে সরকারের ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে লাইসেন্স ছাড়াই বরফকল চালু রাখার অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় অবস্থিত ফাহিম মিনি আইস প্ল্যান্টে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞার সময়েও প্রতিষ্ঠানটি অবৈধভাবে চালু ছিল এবং প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না। এ অপরাধে বরফকলের মালিক হারুন অর রশিদ (৪৯)-কে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, নিষেধাজ্ঞার সময়ে লাইসেন্স ছাড়া বরফকল চালু রাখায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন