সর্বশেষ

সারাদেশ

জুমার নামাজ শেষে বেলপুকুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেলপুকুর এলাকায় জুমার নামাজ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।

শুক্রবার (৮ মে) দুপুর ২টার দিকে বেলপুকুর বাইতুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিএনসির আয়োজনে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

স্থানীয়রা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে এমন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) বলেন, “মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন