সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ীতে কলেজ ছাত্রের আত্মহত্যা, এলাকায় শোক

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ী শহরের কলেজপাড়া এলাকায় ফাহিম মাহমুদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং রাজবাড়ী সরকারি কলেজ-এর বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, পড়াশোনার সুবিধার্থে ফাহিম রাজবাড়ী কলেজপাড়ার একটি ব্যাচেলর বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান সহপাঠীরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

রাজবাড়ী সদর থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন