সর্বশেষ

গণমাধ্যম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ মে, ২০২৬ ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ইউনিটির উদ্যোগে একটি মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইউনিটির কার্যকরী সভাপতি একরামুল হক গাজী লিটন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী। এছাড়াও উপদেষ্টা আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ওয়াজেদ রানা, রাজিবুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আলাদা আইন প্রণয়ন জরুরি। পাশাপাশি তারা দাবি জানান—উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের জন্য ন্যূনতম মাসিক ৩ হাজার টাকা, জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা এবং কেন্দ্রীয় বা পত্রিকার দপ্তরে কর্মরতদের জন্য সরকারি মাসিক ১০ হাজার টাকা ভাতা প্রদান করতে হবে। এছাড়া সার্কুলেশন ও বিজ্ঞাপন বিভাগে কর্মরতদের জন্য ন্যূনতম ২ হাজার টাকা সরকারি ভাতা বরাদ্দের দাবিও জানানো হয়।

তারা আরও বলেন, বাংলাদেশ প্রেস ইউনিটি গত ১৭ বছর ধরে এই দাবি জানিয়ে আসছে এবং আশা করা হচ্ছে এবার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

সভায় বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে “প্রেস ইউনিটির অঙ্গীকার—অপসাংবাদিকতা থাকবে না আর…” শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে অনলাইন প্রেস ইউনিটি আত্মপ্রকাশ করে। পরে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি রাখা হয়।

তিনি আরও জানান, শিগগিরই বাংলাদেশ প্রেস ইউনিটি নতুন সদস্য সংগ্রহ করবে, যাতে সংগঠনটি সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে এবং দেশের অন্যতম শক্তিশালী সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করতে পারে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন