সারাদেশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা কৃষি ভবন মিলনায়তনে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
রবিবার, ৩ মে, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা কৃষি ভবন মিলনায়তনে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় এলাকার ৫০ জন প্রান্তিক সবজি চাষি এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় টেকসই কৃষি চর্চা, ফসলে বায়োপেস্টিসাইডের ব্যবহার এবং এর উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন, ব্র্যাকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা মো. ফেরদৌস আলম, জয়পুরহাটের টেরিটরি বিক্রয় কর্মকর্তা শোভন বারই এবং ব্র্যাকের বীজ ডিলার শাহজামাল তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
৩৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর