জনস্বাস্থ্য
বৈষম্যহীন স্বাস্থ্যসেবার মাধ্যমে চাই মানবিক ও জনবান্ধব বাংলাদেশ
একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না; বরং নাগরিকদের স্বাস্থ্যসেবা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার মধ্যেই উন্নয়নের প্রকৃত প্রতিফলন ঘটে। বাংলাদেশে জনস্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও চিকিৎসাসেবার প্রাপ্যতা, মান, ব্যয় এবং গ্রাম-শহরের বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। তাই দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী চিকিৎসা, দক্ষ স্বাস্থ্যকর্মী, আধুনিক প্রযুক্তি, জবাবদিহিমূলক ব্যবস্থাপনা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ২০৩৬ সালের মধ্যে একটি মানবিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি।
গরম, লোডশেডিং ও অসুস্থতার চাপ: বৈশ্বিক জলবায়ু অস্থিরতায় বাংলাদেশে নতুন স্বাস্থ্যসতর্কতা
বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা এখন আর শুধু তাপমাত্রার ওঠানামার খবর নয়; এটি ক্রমেই জনস্বাস্থ্য, বিদ্যুৎ, পানি, খাদ্য এবং দৈনন্দিন জীবনের সংকটে রূপ নিচ্ছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার ভিন্ন ভিন্ন অঞ্চলে কখনও অতিবৃষ্টি, কখনও খরা, অস্বাভাবিক ঠান্ডা বা তীব্র গরম দেখা যাচ্ছে। একই সময়ে বাংলাদেশে অস্বস্তিকর তাপ, উচ্চ আর্দ্রতা, অঞ্চলভেদে ভারী বৃষ্টি, জ্বর-কাশি-শরীর ব্যথার মতো অসুস্থতার বিস্তার এবং ভয়াবহ লোডশেডিং—সব মিলিয়ে একটি বহুমাত্রিক স্বাস্থ্যঝুঁকির চিত্র তৈরি হয়েছে।
২৪ ঘন্টায় হামে ৬, ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ।
কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে প্যাকেটে সতর্কবার্তার দাবি, স্মারকলিপি পেশ
জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় এক আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী যুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। এ উপলক্ষে পরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
কুকুরের কামড়ে আতঙ্কের মাঝে পাবনায় জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু
পাবনা পৌর এলাকায় কুকুরের কামড়ে একের পর এক আহতের ঘটনার পর অবশেষে শুরু হয়েছে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী প্রতিষেধক দেওয়ার বিশেষ কার্যক্রম। সোমবার সকালে পাবনা রেল স্টেশন চত্বরে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এই যৌথ উদ্যোগে এলাকায় জনমনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
ময়মনসিংহে চালু হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার
ময়মনসিংহে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করতে চালু হয়েছে আধুনিক ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এর মাধ্যমে এখন থেকে স্পটেই খাদ্যের মান পরীক্ষা করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই বিশেষায়িত গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।