সর্বশেষ

সারাদেশ

পাবনায় দুই ক্লিনিক সিলগালা, মালিকদের কারাদণ্ড ও জরিমানা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা শহরের দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দুই ক্লিনিক মালিককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক দুটি সিলগালা করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক এবং শালগাড়িয়া গোডাউন পাড়ায় সালেহা ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম ক্লিনিক দুটি পরিদর্শন করে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, চিকিৎসা সেবার নিম্নমান, কোনো ডাক্তার ও নার্স না থাকা, এবং সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনার মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পান। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লিনিক দুটি সিলগালা করা হয়।

একই সঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুল রহমান শফিকে এক মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসেবে ডা. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এনএসআই-এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশনায় এবং উপপরিচালক এ.বি.এম. লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন