সর্বশেষ

গণমাধ্যম

সিনিয়র সাংবাদিক মুন্সী তরিকুল ইসলামের জন্মদিন

শরীফ বিশ্বাস
শরীফ বিশ্বাস

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সী তরিকুল ইসলাম একজন অভিজ্ঞ ও সুপরিচিত সিনিয়র সাংবাদিক। নব্বইয়ের দশক থেকে শুরু করে বিশেষ করে ২০০০ সালের পর টানা দেড় দশক তিনি কুষ্টিয়ায় দাপুটে সাংবাদিকতা করেছেন। স্থানীয় পত্রিকার পাশাপাশি জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।

তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম—দৈনিক আজকের কাগজ, সমকাল, এনটিভি এবং চ্যানেল ওয়ান-এ কাজ করার সুযোগ পেয়েছেন এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বিশেষ করে কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় কাজ করার সুবাদে তাঁর সঙ্গে খুব কাছ থেকে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বার্থ রক্ষার আন্দোলনে তাঁর সাহসী ও অগ্রণী ভূমিকা ছিল অনস্বীকার্য।

কুষ্টিয়ার আধুনিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক-সম্পাদক মনজুর এহসান চৌধুরীর অত্যন্ত স্নেহধন্য ছিলেন মুন্সী তরিকুল ইসলাম। তাঁর হাত ধরেই আমি মনজুর এহসান চৌধুরী স্বাক্ষরিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার যুগ্ম প্রধান প্রতিবেদকের পদোন্নতিপত্র লাভ করি, যা আজও আমাকে অনুপ্রাণিত ও আবেগাপ্লুত করে।

আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই গণমাধ্যমকর্মী বর্তমানে রাজধানী ঢাকায় একটি জাতীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত আছেন এবং সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছেন।

আজ সিনিয়র সাংবাদিক মুন্সী তরিকুল ইসলামের জন্মদিন। তাঁর এই শুভ দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও নেক হায়াত দান করুন।

লেখক: স্টাফ রিপোর্টার, চ্যানেল২৪, কুষ্টিয়া

৫২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন