সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে কোদালের আঘাতে তিনজনকে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলায় কোদাল দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে দাদি ও ফুফুসহ তিনজনকে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লা (২৮)–কে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকার একটি কলাবাগান থেকে তাকে রক্তমাখা কোদালসহ আটক করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

ঘটনার পর নিহত কাবুলের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একই দিন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আটক আকাশ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়দের ভাষ্যমতে, আকাশ মোল্লা আগে ফরিদপুরের একটি যক্ষা নিরাময় কেন্দ্রে কর্মরত ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে পরে তিনি চাকরি হারান। এরপর থেকে তিনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন এবং মাঝেমধ্যে অজানায় বেরিয়ে যেতেন। পরিবার তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ভোরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার আচরণ অসংলগ্ন ছিল, যা তার মানসিক অবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম আরও বলেন, ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে, তবে অন্য কোনো কারণ বা পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে হঠাৎ কোদাল নিয়ে হামলা চালায় আকাশ মোল্লা। এতে ঘটনাস্থলেই তার ফুফু রাহেলা বেগম (৫০), দাদি আমেনা বেগম (৭৫) এবং প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন প্রতিবেশী রিয়াজ মোল্লা (৪৫), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন