সর্বশেষ

সারাদেশ

চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বাঁচল বাবা–ছেলে, ভৈরবে চাঞ্চল্য

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ 
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ 

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে আট বগি পার হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে এক বাবা ও তার এক বছরের শিশু সন্তান। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতির সময় তাড়াহুড়ো করে এক দম্পতি তাদের শিশুসন্তানসহ নামার চেষ্টা করেন। এ সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত এক বছরের শিশুটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে সঙ্গে সঙ্গে বাবা ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে পড়েন এবং শিশুটিকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের দেয়ালের পাশে সেঁটে থাকেন। এ অবস্থায় ট্রেনের আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শিশুটির মাকে নিরাপদে ট্রেন থেকে নামান এবং পরে বাবা-ছেলেকে উদ্ধার করা হয়। আশ্চর্যজনকভাবে দুজনই অক্ষত অবস্থায় বেঁচে যান।

তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারম্যান ফালু মিয়া বলেন, “অসতর্কভাবে নামতে গিয়ে শিশুটি পড়ে যায়। পরে বাবা লাফ দিয়ে তাকে বুকে আগলে নেন এবং দেয়ালের পাশে সেঁটে থাকেন। ট্রেনের বগিগুলো তাদের ওপর দিয়ে চলে গেলেও তারা নিরাপদে ছিলেন।”

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়িদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা। চলন্ত ট্রেনে ওঠা-নামার সময় যাত্রীদের আরও বেশি সতর্ক থাকা উচিত।”

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন