সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, বাধা দেওয়ার অভিযোগে দুই নারী আটক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (আইসিটি ভবন) নির্মাণকে ঘিরে বিরোধের ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের প্রায় ১০ শতাংশ জমিতে আইসিটি ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। পরবর্তীতে ২০২৩ সালে সারাদেশে অনুমোদিত ১৬৩টি আইসিটি ভবনের তালিকায় ঈশ্বরগঞ্জও অন্তর্ভুক্ত হয়।

তবে নির্মাণ কাজ শুরু হলে ২০২৩ সালেই স্থানীয় মকবুল হোসেনসহ একটি পক্ষ জমির একটি অংশ নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে আপত্তি তোলে। তাদের দাবি, ওই জমির সাড়ে চার শতাংশ তাদের মালিকানাধীন এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ান হোবান ইএনসি জানায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত জায়গা বুঝে নিয়ে কাজ শুরু করা হয়েছে। কিন্তু স্থানীয় একটি পক্ষ বারবার কাজে বাধা দিচ্ছে এবং হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাদের।

ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকার জানান, বাধার কারণে কাজ ব্যাহত হচ্ছে। পরে বিষয়টি প্রশাসন ও থানাকে জানানো হলে মামলা দায়ের করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় সুমা আক্তার (২৬) ও ফাতেমা তুজ জহুরা (৪০) নামে দুই নারীকে আটক করে পুলিশ।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, জমি নিয়ে বিরোধ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক কবরস্থানের জায়গায় কাজ করা হচ্ছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি করা হচ্ছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, সরকারি রেকর্ড অনুযায়ী এটি উপজেলা পরিষদের অধীনস্থ জমি এবং আইসিটি ভবন নির্মাণের জন্য নির্ধারিত। তাই কাজে বাধা দেওয়ার কোনো বৈধ সুযোগ নেই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আযম জানান, নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন