সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ, ধানক্ষেত থেকে উদ্ধার

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ভূঞাপুরে এক ভারসাম্যহীন তরুণীর ওপর গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাতভর নির্যাতনের পর তাকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই তরুণীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্যাতনের পর তরুণীকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে রাউৎবাড়ি এলাকার এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মেয়েটি কথা বলতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন