সর্বশেষ

সারাদেশ

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিজান মিয়া (৫০)। তিনি পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে বসবাস করে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন এবং বর্গা জমিতে চাষাবাদ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০