সর্বশেষ

সারাদেশ

সোনাইমুড়ীতে মাটি খুঁড়ে উদ্ধার মর্টার শেল, এলাকায় চাঞ্চল্য

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দৈয়ারা গ্রামে মাটি খননের সময় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটি থেকে লোহার মতো শক্ত একটি বস্তু পাওয়া যায়। পরে পরিষ্কার করার পর সেটি একটি মর্টার শেল বলে শনাক্ত করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে পুলিশকে না জানিয়ে এটি বাড়িতে নিয়ে রাখা হয়।

পরবর্তীতে খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুরোনো কোনো সময়ের, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের হতে পারে।
 

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন