সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে কথিত পীর হত্যাকাণ্ডে অগ্রগতি: ১৬ দিন পর ভিডিও ফুটেজে শনাক্ত করে ২ জন গ্রেপ্তার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রহমান শামিম (৬৫) নামে কথিত পীর হত্যার ঘটনায় ১৬ দিন পর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ঘটনার সময় ধারণ করা বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পীর হত্যাকাণ্ড, আস্তানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল শনিবার কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আব্দুর রহমান শামিমকে তার আস্তানায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন