সর্বশেষ

সারাদেশ

চরভদ্রাসনে পদ্মা নদীতে বরশিতে আটকা বিশাল কুমির, এলাকায় চাঞ্চল্য

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের পদ্মা নদীর কাজী বাড়ীর ঘাট এলাকায় প্রায় সাত ফুট দৈর্ঘ্যের একটি কুমির জেলেদের বরশিতে আটকা পড়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, ভোর ছয়টার দিকে সাগর বেপারীসহ কয়েকজন জেলে প্রতিদিনের মতো নদীতে পাতা হাজারী বরশি তুলতে যান। এ সময় একটি বরশিতে মাছের পরিবর্তে বিশাল আকৃতির কুমির আটকে থাকতে দেখা যায়। আকস্মিক এ ঘটনায় জেলেরা চিৎকার করে আশপাশের অন্যদের ডাকেন। পরে পাঁচজন জেলে মিলে সাহসিকতার সঙ্গে কুমিরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বিশেষ কৌশলে এর শরীর বেঁধে ফেলেন।

পরবর্তীতে কুমিরটিকে নদীর ঘাট এলাকায় নৌকার সঙ্গে বেঁধে তীরে আনা হয় এবং স্থানীয়দের মাধ্যমে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নদীপাড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

কুমিরটি আটক হওয়ার পর বরশির মালিক সাগর বেপারী জানান, “কুমিরের টানে আমার প্রায় ১৬ হাজার টাকার বরশি নষ্ট হয়ে গেছে। কয়েক কিলোমিটার জুড়ে পাতা বরশিও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা বন কর্মকর্তা ফজলে করিম ডিউক বলেন, “কুমিরটিকে বর্তমানে নদীর অল্প পানিতে নিরাপদভাবে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এটি সুস্থ আছে। খুলনা থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী দল এলে কুমিরটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে স্থানীয়দের মধ্যে কুমিরটি দেখার জন্য ভিড় অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন