সর্বশেষ

সারাদেশ

আশাশুনিতে গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বেড়িবাঁধে নতুন করে ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন বেড়িবাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রবিবার সন্ধ্যায় ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সালাম, বড়দল ইউনিয়নের প্রশাসক আকতার ফারুক বিল্লাল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, ইউপি সদস্য জুলফিকার ভুট্টাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গোয়ালডাঙ্গা বেড়িবাঁধে ভাঙন শুরু হয়। পরবর্তীতে ধীরে ধীরে প্রায় ৬০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর পানি উন্নয়ন বোর্ড ২০২৫ সালের ৭ এপ্রিল বাজার রক্ষা বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করে। তবে কিছুদিন কাজ বন্ধ থাকার পর পুনরায় সরকারি বরাদ্দে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আবারও কাজ শুরু করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রকল্প অনুযায়ী পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে শক্তভাবে ডাম্পিং করার কথা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। পাশাপাশি কাজের ধীরগতির কারণে বাজারের নির্মাণাধীন চাঁদনি এবং পাইলিং অংশও ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে তারা জানান।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ সংস্কার ও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন