লৌহজংয়ে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া, বিশেষ করে নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।
এ সময় তিনি সেবার গুণগত মান বৃদ্ধি, দ্রুত সেবা প্রদান এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
২৬৬ বার পড়া হয়েছে