সর্বশেষ

সারাদেশ

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে।

নিহত শিক্ষার্থীর নাম সুজন সরকার (২৫)। তিনি ওই গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুজন ঘরের ভেতরে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত একটি মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালি বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি আকস্মিকভাবে ঘটে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন