সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর পৌরসভার নাগরিক দুর্ভোগ নিরসনের দাবিতে স্মারকলিপি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় পৌরসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এর আগে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সেবাবঞ্চিত নাগরিকরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমবেত হন। পরে তারা মিছিলসহকারে পৌরসভা কার্যালয়ে গিয়ে একটি মতবিনিময় সভা করেন।

সভায় সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, ফরিদপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে ২৭টি ওয়ার্ডের লাখো মানুষ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ও সড়ক ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, কয়েক মাস ধরে কয়েকটি এলাকায় পানির সরবরাহ বন্ধ থাকায় স্থানীয়রা চরম দুর্ভোগে রয়েছেন। পাশাপাশি পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগও তোলেন তিনি।

সভা থেকে দ্রুত সমস্যাগুলোর সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এতে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন