সর্বশেষ

গণমাধ্যম

জন্মদিনে শুভেচ্ছা

দাপুটে কলমের মানুষ মুন্সি তরিকুল ইসলাম: স্মৃতি, প্রেরণা ও প্রত্যাবর্তনের আশায়

এস এম জামাল
এস এম জামাল

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া অঞ্চলের সাংবাদিকতার এক উজ্জ্বল নাম মুন্সি তরিকুল ইসলাম। একসময় টেলিভিশন সাংবাদিকতায় তাঁর দৃঢ় উপস্থিতি, নির্ভীক প্রতিবেদন আর ক্ষুরধার লেখনী তাঁকে আলাদা করে চিনিয়েছে, বিশেষ করে Channel One-এ কাজ করার মাধ্যমে।

সেই সময়ের জনপ্রিয় Channel One-এর মাধ্যমে তাঁর কাজ পৌঁছে যেত দেশ-বিদেশের অগণিত দর্শকের কাছে।

প্রায় দুই দশক আগের কথা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার—সেই সময় একজন তরুণ উদ্যোক্তা হিসেবে একটি ওষুধের দোকান পরিচালনা করতাম আমি। ছোটবেলা থেকেই সাংবাদিকদের প্রতি আমার আলাদা শ্রদ্ধা ছিল। বাজারে কখনো কোনো সাংবাদিক এলে আন্তরিক আপ্যায়নে বসাতাম—চা, পুরি, সিঙ্গাড়া কিংবা কাঁচের বোতলের ঠান্ডা পানীয় দিয়ে আপ্যায়ন করতাম খুব আনন্দ নিয়ে।

সেই সময় একদিন এলাকায় আসেন মুন্সি তরিকুল ইসলাম। স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি সাক্ষাৎকারের কাজে এসেছিলেন তিনি। সুযোগ পেয়ে লেখক অনুরোধ করেন—বাজারসংলগ্ন ক্যানেলের ভাঙা সেতু ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে একটি টিভি প্রতিবেদন করার জন্য। অনুরোধটিকে গুরুত্ব দিয়ে তিনি সেই প্রতিবেদনটি চ্যানেলে প্রচার করেন।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে আমি নিজেও তখন বাংলাদেশ বার্তা পত্রিকায় লিখতাম। ফলে বিষয়টি তাঁর হাত ধরে গণমাধ্যমে উঠে আসায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।

মুন্সি তরিকুল ইসলাম শুধু একজন সাংবাদিক নন, তিনি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। তাঁর স্মার্ট উপস্থিতি যেমন মানুষের নজর কাড়ত, তেমনি তাঁর লেখনী ও অনুসন্ধানী প্রতিবেদন অনেককেই অস্বস্তিতে ফেলত। ক্ষমতাবানদের বিরুদ্ধেও তিনি নির্ভয়ে প্রতিবেদন করেছেন—যার প্রভাব ছড়িয়ে পড়েছিল জাতীয় পর্যায়েও।

২৫শে বৈশাখ উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে একসময় যে বিশাল আয়োজন হতো, সেখানে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্তমান সময়ের তুলনায় তখন মানুষের অংশগ্রহণও ছিল অনেক বেশি, আর সাংবাদিকদের ভূমিকাও ছিল প্রভাবশালী।

সময়ের পরিবর্তনে সাংবাদিকতার সেই জৌলুশ আজ কিছুটা ম্লান। তবে আশার কথা—আবারও নতুন উদ্যমে ফিরে আসছে Channel One। এর সঙ্গে সঙ্গে মুন্সি তরিকুল ইসলামের মতো দাপুটে সাংবাদিকদেরও নতুনভাবে জেগে ওঠার প্রত্যাশা তৈরি হয়েছে।

আজ তাঁর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং আবারও শক্তিশালীভাবে টেলিভিশন সাংবাদিকতায় ফিরে আসার কামনা রইল। তাঁর মতো সাহসী ও নীতিবান সাংবাদিকদের হাত ধরেই গণমাধ্যম ফিরে পাক তার হারানো মর্যাদা।

লেখক: সাংবাদিক, কুষ্টিয়া

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন