সর্বশেষ

সারাদেশ

সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আলোচিত ‘সাত খুন’ মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।

সোমবার (২৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এবং জেলা আদালত কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা বলেন, ১২ বছর পেরিয়ে গেলেও রায় কার্যকর না হওয়ায় তারা চরম হতাশা ও কষ্টে আছেন।

নিহত নজরুল ইসলাম-এর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

তারা আরও জানান, ২০১৪ সালে সাতজনকে অপহরণের পর হত্যা করে তাদের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন