সর্বশেষ

সারাদেশ

মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মমেকহা) ২০২৫–২৬ সেশনের নির্বাচিত কমিটি তাদের এক বছর মেয়াদী কার্যকাল সফলভাবে সম্পন্ন করেছে।

গত ২২ মার্চ ২০২৫ তারিখে মমেকহার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করে। নির্বাচনে ভোটার উপস্থিতি (টার্নআউট) ছিল ৮০.৮০ শতাংশ।

দীর্ঘ এক বছরের পথচলায় আইডিএস হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইন্টার্নদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ওথ টেকিং অনুষ্ঠান, সর্বাধিক ইন্টার্ন রিসেপশন আয়োজন, সামার ফ্রুট ফেস্টিভ্যাল উদযাপন, ইন্টার্ন এন্ডিং ট্যুর আয়োজন, ব্যাচ ম্যাগাজিন “স্মৃতির সারথি” প্রকাশ এবং সর্বশেষ বিদায়সূচক “শেষ বেলায় ইফতার” আয়োজন।

সব মিলিয়ে ব্যাচ সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে মোট ৫৬টি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে আইডিএস কমিটি। মেয়াদ শেষে ডক্টরস ক্লাবে থাকা আইডিএস সদস্যদের নামের তালিকা নিজ উদ্যোগে অপসারণের মাধ্যমে প্রতীকীভাবে তাদের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিষয়ে আইডিএস সভাপতি ডা. সাকিব হাসান বেলাল বলেন, “সবার সার্বিক সহযোগিতাই আমাদের সফল পথচলার মূলমন্ত্র ছিল। আশা করি, পরবর্তী ব্যাচগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।”

তিনি আরও জানান, আগামী ২৭ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ম৫৭.৯ ব্যাচের ইন্টার্ন ডক্টরস কমিটির নির্বাচনের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন