সারাদেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা আরোপ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই।
ভূঞাপুরে জ্বালানি তেলে অতিরিক্ত দাম: ২ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
কাজী রিপন, টাঙ্গাইল
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা আরোপ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই।
আজ সোমবার দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ এবং জাহিদ এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি কৃত্রিম জ্বালানি তেলের সংকট দেখিয়ে প্রতি লিটার তেল ৩০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিল। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন