সর্বশেষ

জাতীয়

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছে ১ জন শিশু, আর হামের উপসর্গে মারা গেছে ৭ জন শিশু।

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে ঢাকা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ২১৬ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৪৩ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৩২ হাজার ২৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২১ হাজার ৪৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে।

এছাড়া একই সময়ে ৪ হাজার ৬০৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন