সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তাঁর জন্মভূমি।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে হাত ধরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এবং হত্যার বিচার দাবি জানান।

নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন ছাত্র ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বুলেট বৈরাগী তাদের বিদ্যালয়ের গর্ব ছিলেন। একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে এভাবে হারানো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল কুমিল্লায় কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে নিহত হন বুলেট বৈরাগী। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন