সর্বশেষ

সারাদেশ

মুন্সিগঞ্জে বৃত্তি বিতরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ: সেবক সংঘ ও ইনুমেন্ট সলিউশনস

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষা থেকে ঝরে পড়া রোধ এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইনুমেন্ট সলিউশনস এবং স্বেচ্ছাসেবী সংগঠন সেবক সংঘ।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বৃত্তির অর্থ এবং দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ চরমশুরা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় এবং দুটি মাদ্রাসার মোট ৭১ জন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি দক্ষিণ চরমশুরা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মাসিক শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়েছে, যাতে তারা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে। 

শুধু শিক্ষার্থীরাই নয়, কর্মসূচির অংশ হিসেবে গ্রামের দরিদ্র ৬০টি পরিবারের প্রতিটিকে এক বস্তা চালের সমপরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই সহায়তা পরিবারগুলোর নিত্যপ্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সহায়ক হবে।

আয়োজক সংগঠন সেবক সংঘ জানায়, তারা দীর্ঘদিন ধরে শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে ঈদ উপলক্ষে এক বেকার যুবককে জীবিকা নির্বাহের জন্য একটি মিশুক উপহার দিয়ে সংগঠনটি আলোচনায় আসে।

সেবক সংঘের সভাপতি মো. মঞ্জুরুল আলম মামুন বলেন, “অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থী শিক্ষা থেকে বিচ্ছিন্ন না হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শিক্ষাই পারে একটি সমাজকে এগিয়ে নিতে এবং একটি গ্রামের সামগ্রিক চিত্র বদলে দিতে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. লুৎফর রহমান, সদস্য মো. মোক্তার হোসেন, মো. আজহার হোসেন, মো. আফজাল হোসেন বাবু, মাহবুব আলম মিঠু, মো. নুরুজ্জামান লিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এই উদ্যোগের আওতায় দক্ষিণ চরমশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরমশুরা উচ্চ বিদ্যালয়, চর ঝাপটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বষার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরমশুরা আদর্শ মাদ্রাসা এবং দক্ষিণ চরমশুরা আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হয়েছে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন