সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিদ্দিক মোল্লা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. সিদ্দিক মোল্লা নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতা।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পদত্যাগকারী মো. সিদ্দিক মোল্লা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন আগে আমি বর্নি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম আছে কি না, তা আমার জানা নেই। তাই অজান্তে যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে থাকে, তাহলে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম।”

তিনি আরও ঘোষণা দেন যে, ভবিষ্যতেও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন