সারাদেশ
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন বলেছেন, গ্রাম পুলিশদের উপযুক্তভাবে কর্মদক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন।
গ্রাম পুলিশের কর্মদক্ষতা বাড়াতে হবে : এনআইএলজি মহাপরিচালক
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন বলেছেন, গ্রাম পুলিশদের উপযুক্তভাবে কর্মদক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন।
তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রাম পুলিশরা সমাজে দায়িত্ব পালনে সক্ষম ভূমিকা রেখে আসছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং কোর্স পরিচালক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
১৭৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর