সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে মনিরা বেগম (৪৫) নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের পাঁচ কাহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিএনপি নেতা হলেন টুঙ্গিপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ। আহত নারী মনিরা বেগম একই গ্রামের মৃত আব্দুর রউফ শেখের মেয়ে। আহত অবস্থায় তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী মনিরা বেগম জানান, সকালে তিনি তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাদের বাড়ির জমিতে গাছ কাটার কাজ চলছিল। হঠাৎ টুঙ্গিপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ সেখানে এসে গাছ কাটতে বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি মনিরা বেগমের গলা চেপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মনিরা বেগম আরও অভিযোগ করেন, তার ভাইরা চাকরির কারণে বাইরে থাকেন এবং তিনি অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে থাকেন। সেই সুযোগে ভয়ভীতি দেখিয়ে তার জমি দখলের চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ঠান্ডা শেখ প্রভাব খাটিয়ে গাছ দখলের চেষ্টা করতে এসে তাকে মারধর করেছেন। ঘটনার সময় অভিযুক্তের ছেলে জসিম শেখও উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

অভিযুক্ত ঠান্ডা শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গাছ কাটতে নিষেধ করায় তার ওপর উল্টো হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মোল্লা ইমদাদ হোসেন বলেন, “অপরাধী যেই হোক, তার বিচার হবে। দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।”

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন