সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)।

সভায় নেতৃবৃন্দ আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, দায়িত্ব বণ্টনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও অংশগ্রহণমূলক দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন